1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি-মিঠু,সম্পাদক তানু

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ   

ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সবচেয়ে বড় ও প্রাচীন সংগঠন ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনু্িষ্ঠত হয়। শনিবার বিকেলে প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে নির্বাচন সম্পন্ন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন এনটিভির প্রতিনিধি লুৎফর রহমান মিঠু। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তানভির হাসান তানু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন ইউএনবি’র প্রতিনিধি মো: আব্দুল লতিফ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাভিশনের জেলা প্রতিনিধি খোদা বকশ ডাবলু পেয়েছেন ১১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ডিবিসি’র জেলা প্রতিনিধি নবিন হাসান পেয়েছেন ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চ্যানেল আই এর প্রতিনিধি মো: মাহবুদুল হাসান বাপ্পি পেয়েছেন ১৩ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো: সামসুজ্জুহা ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রফিকুল ইসলাম রাফিক সরকার পেয়েছেন ১১ ভোট। দপ্তর সম্পাদক পদে দৈনিক ভারের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো: আসাদুজ্জামান শামিম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: মনসুর আলী, মো: ফিরোজ আমিন সরকার রাসেল ও এস,এম জসিম উদ্দিন নির্বাচিত হন।

মোট ৩৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার মো: ওয়ালিউল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট