1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

এ-সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, গোয়ালন্দ রাবেয়া মহিলা ডিক্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার তার স্বাগত বক্তব্যে বলেন, নিজেদের বাড়ির আশপাশে বেশি বেশি ফলজ গাছ রোপণ করতে হবে। তিনি উল্লেখ করেন, যেসব পুরোনো গাছের বয়স ১০ থেকে ১৫ বছর হয়ে গেছে এবং ফলন কমে গেছে, সেগুলো অপসারণ করে সেখানে নতুন ফলজ গাছের চারা রোপণ করা উচিত।

তিনি আরও বলেন, এসব গাছ থেকে উৎপাদিত ফল পরিবারের সদস্যরা পুষ্টির চাহিদা পূরণে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি অতিরিক্ত ফল বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, বিভিন্ন ধরনের ফল খাওয়ার অভ্যাস গড়ে তুললে মানবদেহের ভিটামিনের ঘাটতি পূরণ হবে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে, যা মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট