1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীতে কোরআন শরীফ পোড়ানো ও বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কলম বিতরণ করলেন অভিভাবক সদস্য ইয়াদুল শেখ সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি! মধুখালীতে হৃদয় দাস এর ইসলাম ধর্ম গ্রহণ সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েন, নিরাপত্তা জোরদার রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ১ জন গ্রেফতার রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মশারী বিতরণ হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্ভোদন

রাজবাড়ীতে কোরআন শরীফ পোড়ানো ও বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে মারধরের চেষ্টা, ঘরে আগুন দেওয়া এবং পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে আবু হোসেন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবু হোসেন মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আবু হোসেন গত বুধবার সকালে মাদক কেনার জন্য তার বৃদ্ধা মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে ঘরে আগুন দিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়িয়ে ফেলেন। একই সঙ্গে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ মাটির চুলায় ফেলে পুড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আবু হোসেনকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় আবু হোসেনের বাবা আব্দুল জব্বার মোল্লা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট