1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুর শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মধুখালীতে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিদর্শন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের রহস্যজনক মৃত্যু নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ মধুখালী বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- রিয়্যাক্টস ইন প্রজেক্টের আওতায় হরিপুরে দুইশত জন উপকারভোগী মায়ের মাঝে হাঁস বিতরণ মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পাটকাটতে গিয়ে বাবাও ছেলের মৃত্যু সালথায় জয়ঝাপ সঃপ্রাঃ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

নরসিংদীর শহরের বাসাইল এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত কামরুন্নাহার (৩৫)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কামরুন্নাহারের প্রতিবেশী জাকির প্রধান (৪৫), বাহার উদ্দিন প্রধান (৪০) ও আবির প্রধান (১৯) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তারা প্রায়ই হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, রোববার (১৯ জুলাই) দুপুরে বাসাইল এলাকায় কামরুন্নাহারের বাড়ির পাশেই জাকির প্রধান গাঁজা সেবন করছিলেন। বিষয়টি দেখে তার ছেলে ফরহাদ হোসেন বাধা দিলে জাকির প্রধান ক্ষিপ্ত হয়ে মোটা বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় বাহার উদ্দিন প্রধান ধারালো দেশীয় চাপাতি নিয়ে ফরহাদের দিকে এগিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ছেলেকে রক্ষা করতে গেলে কামরুন্নাহারের মাথায় চাপাতির কোপ লাগে। পরে বাহার উদ্দিন প্রধান ফরহাদের হাত, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং আবির প্রধান বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-ছেলেকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ অনুযায়ী, কামরুন্নাহারের মাথায় ১১টি এবং ফরহাদের হাতে ৩টি সেলাই দিতে হয়েছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কামরুন্নাহার।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট