1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মধুখালীতে বাথরুম থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মধুখালীতে জেলা সিভিল সার্জনের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ হরিপুর শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মধুখালীতে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিদর্শন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের রহস্যজনক মৃত্যু নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ মধুখালী বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

মধুখালীতে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন পশ্চিম আড়পাড়া গ্রামের তোরাপ মোল্লার ছেলে বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)। উর্মি মৃত আব্দুল আজিজ মোল্লার মেয়ে।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই (রবিবার) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আড়পাড়ায় তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির সময় স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি, এএসআই আশরাফুল আলম, এএসআই প্রমথ শিকদার, এএসআই শিমুল শিকদার, নারী কনস্টেবল রুমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক বিক্রির সময় বাকেল মোল্লা ওরফে বাপ্পি এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, বাকেল মোল্লা ওরফে বাপ্পির বিরুদ্ধে মাদক-সংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট