1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

ভাঙ্গাচোরা শ্রেণিকক্ষে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে বই-খাতা

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন, মধুখালী,প্রতিনিধি:

বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দরজা-জানালা নেই, ছাদ দিয়ে অনবরত পানি পড়ে। একটু বৃষ্টি হলেই ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা, ভিজতে হয় শিক্ষক-শিক্ষার্থীদেরও। এমন জরাজীর্ণ অবস্থায় পাঠদান চলছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের অবস্থা খুবই নাজুক। জানালার কাঠ ভেঙে পড়ে আছে, দরজা নেই বললেই চলে। চালের টিনের অবস্থাও জরাজীর্ণ। আকাশে মেঘ দেখলেই আতঙ্কে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টিতেই ক্লাসের ভেতরে পানি পড়তে থাকে। তখন বই-খাতা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা।

কয়েকজন শিক্ষার্থী জানায়, বৃষ্টি হলে আমরা ক্লাস করতে পারি না। বেঞ্চ ভিজে যায়, বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। আমরা ক্লাসরুম মেরামত চাই।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ কুমার বিশ্বাস বলেন, “বিদ্যালয়ের অবকাঠামো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিয়ে আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো পাঠদানের উপযোগী করে মেরামত ও সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় অভিভাবকরাও বলছেন, এমন পরিবেশে সন্তানদের পাঠানো নিয়ে তারা উদ্বিগ্ন। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়টির শ্রেণিকক্ষগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট