1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নরসিংদীতে প্রথমবারের মতো আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীতে প্রথমবারের মতো শুভাগমন করতে যাচ্ছেন শেষ নবী হযরত মুহাম্মদ ﷺ-এর ৪০তম বংশধর পীরে বাঙ্গাল হযরতুলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মুদ্দাজিল্লুহুল আলী)। তাঁর আগমনকে ঘিরে নরসিংদীর ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত ও মুরিদানের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আগামী শুক্রবার (২১ আগস্ট) নরসিংদীর বাসাইল শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ‘আজিমুশশান নূরানী মাহফিল’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মুদ্দাজিল্লুহুল আলী)। তিনি দরবারে আলিয়া কাদেরিয়া, সিরিকোট শরিফ, হরিপুর, পাকিস্তানের আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

মাহফিলে নরসিংদী জেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সৈয়দ মুহাম্মদ কাশিম শাহ (মুদ্দাজিল্লুহুল আলী) এবং সৈয়দ মুহাম্মদ আকবর শাহ (মুদ্দাজিল্লুহুল আলী)। এছাড়াও দেশের বিভিন্ন স্থানের ধর্মীয় বক্তারা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, শুক্রবার মাগরিবের পর নরসিংদীতে তাঁর বিভিন্ন কার্যক্রম শুরু হবে। প্রথমে তিনি গাউসিয়া তাহরিয়া আবদুল আলী সুনিয়া কমপ্লেক্সের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর আগত নারী ভক্তদের বায়াত করাবেন।

পরে তিনি বাসাইল শাহী ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে এশার নামাজে ইমামতি করবেন। নামাজ শেষে অনুষ্ঠিত হবে আজিমুশশান নূরানী মাহফিল। এতে তিনি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। একইসঙ্গে মুরিদানদের বায়াত গ্রহণ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, নরসিংদীতে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহের প্রথমবারের এই শুভাগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর আগমনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশেষ আধ্যাত্মিক আবহ ও উৎসাহ তৈরি হয়েছে। মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি, ভক্ত ও মুরিদানের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট