1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও ফেন্সিডিল সদৃশ সিরাপসহ আটক ১

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও ভারতীয় মনোগোল্ড (ফেন্সিডিল সদৃশ) সিরাপসহ মো. তৈমুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার উজিরমনি চোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর বিশেষ টহলদল।

বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহলদল উজিরমনি চোষপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তৈমুর রহমানকে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা, দুই বোতল ভারতীয় মনোগোল্ড (ফেন্সিডিল সদৃশ) সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা।

আটক মো. তৈমুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার উজিরমনি চোষপাড়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি এ ধরনের অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট