1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

হরিপুরে ফেনসিডিল সহ মাদককারবারী গ্রেফতার

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে র‌্যাবের মাদক বিরোধী অভিযান; ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ একজন গ্রেফতার। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঠাকুরগাঁও জেলার হরিপুরে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )। এসময়, মাদক রাখার দায়ে মোঃ দুলবাহার (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলবাহার জীবনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ আগস্ট, ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন জীবনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ দুলবাহার (২৭), পিতা- আব্দুর রশিদের বসতবাড়িতে তল্লাশী করে শয়নকক্ষের ভেতর থেকে কোডেইনসমৃদ্ধ ফেনসিডিল সমজাতীয় ১৯৩ বোতল ফেনসিবিল ও ২০ বোতল এসকাফ, মোট ২১৩ বোতল মাদক জব্দ করা হয়।

তাছাড়া, অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ করার দায়ে বাড়ির মালিক মোঃ দুলবাহার (২৭) কে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। …মূলকপি স্বাক্ষরিত… বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট