1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্য নিহত, আহত ৪ সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ সালথার ফুলবাড়িয়ায় ৩শ’ ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

​রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও ইসলামী শরী‘আহ্ মোতাবেক পরিচালিত ‘বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুখালী অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে​ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোয়ালমারী, ফরিদপুরের আরএসএম ও অফিস ইনচার্জ জনাব মো: শরিফুল ইসলাম। ​মধুখালী অফিসের সেলস্ ম্যানেজার ও ইনচার্জ জনাব মো: রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, মেহেদী হাসান (পলাশ) সাধারণ সম্পাদক মধুখালী প্রেসক্লাব, কাদিরদী কলেজের সহকারী অধ্যাপক ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জাকির হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব ফরিদুল ইসলাম (ফুয়াদ), জনাব মো: সেলিম মোল্লা, জনাব আহাদুজ্জামান মোল্লা, জনাব আব্দুল আউয়াল শেখ, জনাব মো: আলী শেখ, জনাব মো: সেলিম সিকদার, জনাব মনিরুজ্জামান মনির, মোছাঃ আলাপী বেগম, মোছাঃ আসমা বেগম এবং মোছাঃ মমতাজ বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে ​প্রধান অতিথি মো: শরিফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী শরী‘আহ্ মোতাবেক পরিচালিত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও সুরক্ষিত বীমা সেবা পৌঁছে দিচ্ছে। আজ আমরা গ্রাহকদের যে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর করলাম, এটি আমাদের সততা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে।” ​বিশেষ অতিথি মনিরুজ্জামান মৃধা মন্নু তাঁর বক্তব্যে বলেন, “বীমা মানেই অনিশ্চয়তা দূর করে ভবিষ্যতের নিশ্চয়তা অর্জন। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যেভাবে শরী‘আহ্ সম্মত পন্থায় সাধারণ মানুষের আমানত রক্ষা ও সেবা প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার অর্থনীতি ও মানুষের বিপদে এই প্রতিষ্ঠান আস্থার প্রতীক হয়ে উঠেছে।” ​বিশেষ অতিথি মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “আজকের এই চেক হস্তান্তর অনুষ্ঠান প্রমাণ করে যে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তাদের কথা ও কাজে শতভাগ মিল রেখেছে। সঠিক সময়ে গ্রাহকদের হাতে বোনাস ও স্বাস্থ্যসেবা সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি জনকল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।” সভাপতির বক্তব্যে মো: রাজিব হোসেন বলেন, “মধুখালী অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাদের সকলের ভালোবাসার কারণেই আজকের এই আয়োজন সফল হয়েছে। গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা সততা ও নিষ্ঠার সাথে মধুখালীর সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।” ​অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকের হাতে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান জুড়ে স্থানীয় বীমা গ্রাহক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট