1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্য নিহত, আহত ৪ সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ সালথার ফুলবাড়িয়ায় ৩শ’ ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্য নিহত, আহত ৪

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত তিনজনই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠনের সদস্য। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এম রহমান ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার মো. বশারত মোল্লার ছেলে মো. রাব্বি (২১), আঠারোখাদা গ্রামের আবুজর মোহাম্মদ রুহুল্লার মেয়ে ঐশি আক্তার (২৪) এবং বারাশিয়া গ্রামের মো. হান্নান বিশ্বাসের ছেলে নুর মোহাম্মদ আরিফ (২১)। রাব্বি সংগঠনটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ‘কিং ফিশার’ নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং চারজন আহত হন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সংগঠনটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান জানান, নিহতরা সবাই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফরিদপুরে সংগঠনটির একটি সভায় অংশগ্রহণ শেষে মাগুরায় ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। তিনি নিহতদের পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট