1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতা নুরুল ইসলাম মাতুব্বর সালথার সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন সালথায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন, প্রশিক্ষণ শেষে পাবেন সেলাই মেশিন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সোনাপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহা. ছরোয়ার হোসেন সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত

উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা।আশ্বিন শেষে কার্তিক মাস শুরু, ঠিক তখনি গাছের ঝরা পাতা, শিশির ভেজা ঘাস কিংবা ঘন কুয়াশায় চাদরে ঢাকা প্রকৃতি। শীতের আগমন, শীতের আগমন সব মিলিয়ে শীতের পরশ একটু একটু করে লাগতে থাকে গায়ে। আর একসময় তা রূপ নেয় কনকনে ঠাণ্ডায়। তখন একটু উষ্ণতা ভরিয়ে তোলে মন। এই তো শীতকাল। কুয়াশার ফাঁকগলে আড়মোড়া কাটিয়ে পূব আকাশে সূর্যের উঁকি। কিংবা সবুজ ঘাসের বুকে চিকচিক শিশির ফোঁটা এই তো শীত। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। পালা বদলের দোলায় গা ভাসায় গাছপালাও। উত্তরের বাতাসে পাতা ঝরার মুড়মুড় শব্দে মেতে উঠে সবাই। শহরের দালান কোঠায় শীতের উষ্ণতা একটু দেরিতে এলেও গ্রামীণ জনপদে আগেই পাওয়া যায় সরব উপস্থিতি। গরম কাপড়ের খোঁজে দোকানে দোকানে চলে আনাগোনা। বিত্তবানদের কাছে শীত উপভোগের হলেও খেটে খাওয়া মানুষের কাছে শীত বেশ অস্বস্তির।প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে, শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত নামা শুরু হয়েছে। এরই মধ্যেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হিম শীতল বাতাস
।
সারদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো।গ্রামের হাটবাজার গুলোতে জমেছে উঠেছে শীতের কাপড় বেচাকেনার ধুম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট