
ফরিদপুরের সালথায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা হল রুমে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, উপজেলা আইসিটি কর্মকর্তা টিপু সুলতান সহ বিভিন্ন কলেজের শিক্ষক, মাদ্রাসার সুপার, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার সকল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নজরুলের হাম-নাত, গজল, ইসলামি সংগীত, নৃত্য, অভিনয়, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, সালথা মডেল মসজিদের ইমাম মুফতী রবিউল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম মুফতী মফিজুর রহমান,গীতিকার ও সুরকার বলরাম সরকার, নাট্যব্যক্তিত্ব আনিসুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আবু নাসের হুসাইন।