1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর গোয়ালন্দে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম মুন্সী গ্রেফতার মরহুম কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় সরকারি গাছের ছাল কেটে ক্ষতিসাধনের অভিযোগ মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি নবীনবরণ ফরিদপুরে কামালদিয়া ইউনিয়নে এক হাজার চারা গাছ রোপণ সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে সালথায় অভিযান, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিখাতে মাওলানা কাজী কামরুজ্জামান এর ব্যতিক্রমী উদ্যোগ সালথায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগীতা

রাজবাড়ীর গোয়ালন্দে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারস্থ ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহক সমাবেশ ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাজারের ‘সরদার ফার্মা’র আয়োজনে এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে শতাধিক গ্রাহকের অংশগ্রহণে এ উঠোন বৈঠক ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং দৌলতদিয়া বাজার শাখার স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ম্যানেজার মো. সামিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ফাস্ট ব্যাংক বুথ ম্যানেজার শ্রী কার্তিক কুমার বসু, দৌলতদিয়া বাজার পরিষদের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক গ্রাহক।

প্রধান অতিথির বক্তব্যে মো. সামিউল ইসলাম বলেন, এখন থেকে দৌলতদিয়া বাজার ও আশপাশের মানুষ খুব সহজেই এ শাখার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধসহ ডাচ্-বাংলা ব্যাংকের আধুনিক সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে গ্রামীণ জনগোষ্ঠী ঘরে বসেই নিরাপদ আর্থিক সেবা পাচ্ছেন, যা আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বেগবান করবে।

সভাপতির বক্তব্যে শাখার স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদ বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে আমরা গ্রাম পর্যায়ের সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করছি। অনেকেই আগে ব্যাংকে যেতে সময় ও খরচের কারণে সেবা নিতে পারতেন না। এখন তারা নিজ এলাকার মধ্যেই নিরাপদে লেনদেন করতে পারছেন। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, গ্রাহকদের সচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের উঠোন বৈঠক আয়োজন করা হবে, যাতে সবাই সহজে ব্যাংকিং সুবিধা সম্পর্কে জানতে ও ব্যবহার করতে পারেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী গ্রাহকেরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এজেন্ট ব্যাংকিং সেবা চালুর ফলে তাদের সময় ও খরচ দুটোই কমেছে এবং দ্রুত ও নিরাপদে লেনদেন করা সম্ভব হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট