1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগীতা সালথায় ছাদে সোলার প্যানেল স্থাপন বিষয়ক অবহিতকরণ সভা পটুয়াখালীতে দলিল লেখক সমিতির ৭ দফা দাবিতে সমাবেশ নজরুল বর্ষ উপলক্ষে দারুল হিকমাহ পাঠাগারে ‘মানুষ’ কবিতা পাঠচক্র ফেসবুকে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও থানায় জিডি নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

সালথায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগীতা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলা এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে ফরিদপুরের সালথায় উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক, কিন্ডারগার্টেন, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নজরুলের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় নিজেদের প্রতিভা তুলে ধরে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিন।
এছাড়া ও উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর , বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিভাগদী কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ন্যায়ের কবি। তাঁর সাহিত্য ও সংগীত তরুণ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা দেয়। শিক্ষার্থীদের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের পরিবেশনা উপস্থাপন করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট