
এআই দিয়ে ছবি বসিয়ে রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য,সাবেক ছাত্রনেতা আলিফ নুর ই জিহাদি টিপুকে নিয়ে ডিজিটাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরীর তালাইমারী কাচাঁ বাজারে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলেন নগরীর সাধুর মোড় এলাকায় মো: নূরুল ইসলামের ছেলে আলিফ নুর ই জিহাদি টিপু(৩২) প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
অভিযোগ তুলে টিপু বলেন,নগরীর বাসার রোড এলাকায় আবুল মুন্সির ছেলে তরিকুল ইসলাম তারেক চোর গত(০৯সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সম্পদ নামের একছেলের কাছে ব্যবহারকিত মোবাইল ফোনটি কথা বলার জন্য নিয়ে চলে যায়।
তার পরে তারেক কাছে মোবাইল চাইলে অস্বীকার করেন।তখন যুবদল নেতা টিপুকে বিষয়টি জানান সম্পদ। তখন
সেইদিন সন্ধ্যায় মুঠোফোনে তারেক কাছে সম্পদের মোবাইল চাওয়া হয়। তখন তারেক অস্বীকার করেন।
আর বলেন টিপু তুই এর মধ্যে মাথা ভরিস না নাহলো তোর সমস্যা হবে।
পরে টিপু স্থানীয় জনগণ ও দলীয় নেতা কর্মীদের নিয়ে তারিক কে বাসার রোড় এলাকায় ধড়লে তখন মোবাইল নেওয়ার কথা স্বীকার করেন। পরে খুলিপাড়া এলাকায় ১৫০০ টাকায় ফোনটি বন্ধক রেখেছি। সম্পদ নামের যুবকের কাছে ১৫০০ টাকা নিয়ে তারিক কে দেওয়া হয়েছে তখন মোবাইল টি এনে দেন তারেক।
টিপু ও স্থানীয় জনগণ তারেকের বিভিন্ন অপকাণ্ডে প্রতিবাদ ও এলাকায় চুরি মাদক ব্যবসা বন্ধের আহ্বান জানান।
এতে ক্ষিপ্ত হয়ে আমার নামে Tarique অপপ্রচার চালাচ্ছেন নামের একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরীর লক্ষীপুর এলিট কেয়ার ডায়গনস্টিক সেন্টার থেকে টিপু স্ত্রীকে খাবার দিয়ে মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার সময় বাসার রোড় এলাকায় পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। পরে স্থানীয় জনগণ এগিয়ে আসলে তারেক পালিয়ে যায়।
সেই দিন রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজারে মাদক ব্যবসায়ী শামীম কাছে থেকে ১৭ হাজার পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ ৮০ হাজার টাকা কেড়ে নেওয়ার Tarique Rahman নামের আউডি থেকে অপপ্রচার চালাচ্ছে।
পরবর্তীতে নিজের অপরাধ ঢাকতে আমাকে ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে মিথ্যা অপবাদ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করছে।
তিনি আরো বলেন,” যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকতাম তাহলে থানায় অবশ্যই আমার নামে মামলা থাকতো।এসকল অপকর্ম কাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে দলের নেতৃবৃন্দ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেন।
ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের সঙ্গে জোট বেধে
আমার রাজনীতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য উদ্দেশ্য
প্রণোদিত ভাবে মিথ্যা ভিত্তিহীন প্রচার করছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপপ্রচার জন্য বোয়ালিয়া মডেল থানায় ১৭/০৯/২০২৬ জিডি করেছি।থানার জিডি নং ১৩০৩,।
আমি দেশবাসীর কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। আমি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের কাছে তদন্ত কে
ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।সত্য ও নিরপেক্ষ তদন্ত করে সত্য ঘটনার উদঘাটন উন্মোচন করে অপরাধীদেরকে আইনের আওতায় আনা ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর যুবদলের
যুগ্ম আহবাহক মো: সালাউদ্দিন বিপ্লব বলেন,আলিফ নুর ই জিহাদি টিপু ছাত্রদল থেকে তার রাজনৈতিক জীবন শুরু করে বর্তমান মহানগর যুবদলের দায়িত্ব পালন করছেন।
দলের দুঃসময়ে লড়াই সংগ্রাম করে দলকে সুসংগঠি গঠিত করেছে।যুবদলের রাজনীতিতে টিপু একজন সাংগঠনিক
ছেলে।তার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ অপপ্রচার চালানো হচ্ছে যুবদলের ভাবমূর্তি নষ্ট করছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সত্য ও নিরপেক্ষ তদন্ত করে সত্য ঘটনার উদঘাটন উন্মোচন করে অপরাধীদেরকে আইনের আওতায় আনা ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয় জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের
উপ-পুলিশ কমিশনার,সিটিটিসি ও মুখপাত্র মো: গাজিউর রহমান বলেন,বোয়ালিয়া থানার একটি জিডির পেয়েছি,
আইনের চোখে অপরাধী অপরাধী সুধু অপরাধী। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।