1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি নবীনবরণ ফরিদপুরে কামালদিয়া ইউনিয়নে এক হাজার চারা গাছ রোপণ সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে সালথায় অভিযান, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিখাতে মাওলানা কাজী কামরুজ্জামান এর ব্যতিক্রমী উদ্যোগ সালথায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগীতা সালথায় ছাদে সোলার প্যানেল স্থাপন বিষয়ক অবহিতকরণ সভা পটুয়াখালীতে দলিল লেখক সমিতির ৭ দফা দাবিতে সমাবেশ নজরুল বর্ষ উপলক্ষে দারুল হিকমাহ পাঠাগারে ‘মানুষ’ কবিতা পাঠচক্র ফেসবুকে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও থানায় জিডি নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে সালথায় অভিযান, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় কৃষকের জন্য বরাদ্দকৃত সার নির্ধারিত ব্যবস্থাপনার বাইরে পরিবহনের অভিযোগে অভিযান চালিয়ে ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তের নকুলহাটি বাজারস্থ দোকান থেকে গোড়দিয়া বাজারের খুচরা সার বিক্রেতা জনাব ওহিদের কাছে ২৪ বস্তা সার হস্তান্তর করা হয় বলে দাবি করেন ডিলার। তবে পরবর্তীতে ওই সার নির্ধারিত গন্তব্য গোড়দিয়া বাজারের পরিবর্তে কানাইপুরের দিকে পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলা প্রশাসন কানাইপুর সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করা হয়। নসিমনের চালক এরশাদের কাছে সার পরিবহনের সংশ্লিষ্ট কোনো রশিদ পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট ডিলারকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর বক্তব্যে অসঙ্গতি পরিলক্ষিত হয়।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তকে ৩০ হাজার (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার সুষ্ঠু ও নির্ধারিত ব্যবস্থাপনায় বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট