1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাগাতিপাড়ায় সরকারি গাছের ছাল কেটে ক্ষতিসাধনের অভিযোগ মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি নবীনবরণ ফরিদপুরে কামালদিয়া ইউনিয়নে এক হাজার চারা গাছ রোপণ সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে সালথায় অভিযান, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিখাতে মাওলানা কাজী কামরুজ্জামান এর ব্যতিক্রমী উদ্যোগ সালথায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগীতা সালথায় ছাদে সোলার প্যানেল স্থাপন বিষয়ক অবহিতকরণ সভা পটুয়াখালীতে দলিল লেখক সমিতির ৭ দফা দাবিতে সমাবেশ নজরুল বর্ষ উপলক্ষে দারুল হিকমাহ পাঠাগারে ‘মানুষ’ কবিতা পাঠচক্র ফেসবুকে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও থানায় জিডি

বাগাতিপাড়ায় সরকারি গাছের ছাল কেটে ক্ষতিসাধনের অভিযোগ

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

নাটোরের বাগাতিপাড়ায় সড়কের পাশে থাকা একটি সরকারি গাছের ছাল বিশেষ কৌশলে কেটে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। উপজেলার তমালতলা এলাকায় জিগরী বাজার পার হয়ে বাবুলের বাড়ির পাশে মৃত আফসার সরকারের জমি সংলগ্ন সড়কের ধারে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সড়কের পাশে থাকা সরকারি গাছটির ছাল এমনভাবে কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যাতে গাছটি ধীরে ধীরে মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগকারী।

এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে গাছটির ক্ষতি করেছে কারা, তা শনাক্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগকারী হাসান আলী সোহেল জানান, সরকারি সম্পদ রক্ষার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। গাছটির ক্ষতিগ্রস্ত অংশের ছবিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গাছটি মারা যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

জানা গেছে, বিষয়টি নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নাটোরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বাগাতিপাড়া মডেল থানার ওসির কাছে তাঁদের হোয়াটসঅ্যাপে অভিযোগ ও ছবিও পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছেন অভিযোগকারী।

তবে গাছটির ছাল কে বা কারা কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের পরই এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট