1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালথার সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন সালথায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন, প্রশিক্ষণ শেষে পাবেন সেলাই মেশিন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সোনাপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহা. ছরোয়ার হোসেন সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সালথায় বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে কাজী মোঃ আব্দুল হালিমের উদ্যোগ, স্থাপন প্রায় ২০০ নলকূপ

সালথার সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সালথায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ বিশেষ যায়গা রয়েছে পুলিশ বাহিনী।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের শীলবাড়ী পুজা মন্ডপ ও শ্রীশ্রী কালি মন্দির সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আজিজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাপুর শীলবাড়ী পুজা মন্ডপের সভাপতি অধির মাস্টার ও শ্রীশ্রী কালি মন্দির সার্বজনীন পুজা মন্ডপের সভাপতি দ্বীপ পাঠক ও প্রসান্ত কুমার পাল, সাতর পাল, স্বপন দাস, ডাঃ অশোক, নিখিল পাল, শচীন পাল।
সফর সংঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন,মোঃ জালাল মোল্যা,মোঃ ফজলু মাতুব্বর,মোঃ বাদশা মাতুব্বর, ওবায়দুর খান,হাবিব মাতুব্বর, এনায়েত মোল্যা প্রমুখ।
এ সময় মুহা.ছরোয়ার হোসেন শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন করার লক্ষ্যে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং তিনি বলেন এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান। যদি আপনারা আমাকে কোন বিষয়ে স্বরণ করেন তাহলে আমি আপনাদের পাশে থাকার সর্বচ্চ চেষ্টা করবো।
শীলবাড়ী পুজা মন্ডপের সভাপতি অধির মাস্টার তিনি বলেন মুহা. ছরোয়ার হোসেন আমাদের মাঝে এসে পুজার খোঁজ খবর নিচ্ছেন ও কোন সমস্যা আছে কিনা জানছেন এ জন্য আমরা প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট