1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে কাজী মোঃ আব্দুল হালিমের উদ্যোগ, স্থাপন প্রায় ২০০ নলকূপ দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২ সালথায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সালথায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সালথায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় কামাইদিয়া একাদশ বনাম গঙ্গারামপুর একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের সালথায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ জন তথ্যসংগ্রহকারী ও তিনজন সুপারভাইজার অংশ নেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সালথা উপজেলা হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

প্রশিক্ষণে প্রকৃত ও যোগ্য উপকারভোগী শনাক্তকরণ, নির্ভুল তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। সরকারি সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রম সুশৃঙ্খল ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব ও কর্তব্য, তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে কাজ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষতা, সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান, সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সেলিম তালুকদার। প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন মো. সাইফুল শেখ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মান উন্নত হবে। পাশাপাশি প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের সঠিকভাবে শনাক্ত করে তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট