1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সালথায় বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে কাজী মোঃ আব্দুল হালিমের উদ্যোগ, স্থাপন প্রায় ২০০ নলকূপ দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২ সালথায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে মহড়া প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফজলুর রহমান এবং ছাত্রদল নেতা তারিক আজিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট