1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সালথায় বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে কাজী মোঃ আব্দুল হালিমের উদ্যোগ, স্থাপন প্রায় ২০০ নলকূপ দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২ সালথায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় উপজেলার ভাতুরিয়া মৎস্য আড়তে মধুখালী অফিসের আয়োজনে এই চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুম গ্রাহক রনি শেখ এর পরিবারের হাতে ২ লক্ষ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়। জানা যায়, মরহুম রনি শেখ মাত্র ১১ মাস আগে বেঙ্গল ইসলামী লাইফে বীমা করেন এবং মাত্র ৩৩ হাজার ৩৩ টাকা জমা করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে কোম্পানি তার নমিনীকে বিমা চুক্তি অনুযায়ী উক্ত টাকা পরিশোধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিএমডি ও প্রজেক্ট হেড (এ্যালিগেন্ট) জনাব মোঃ জসিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি ও ডেপুটি প্রজেক্ট হেড (এ্যালিগেন্ট) জনাব মোঃ সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ রাকিব হোসেন চৌধুরী (ইরান) এবং রিজিওনাল সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ (বোয়ালমারী, ফরিদপুর) জনাব মোঃ শরিফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী অফিসের সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ জনাব মোঃ রাজিব হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘাট, কামারখালী, আড়পাড়া ও ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ জসিম উদ্দীন বলেন, “প্রত্যেকটা মানুষেরই ইন্স্যুরেন্সের আওতায় আসা উচিত। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটি বীমা থাকলে একজন গ্রাহক প্রতিবছর স্বাস্থ্যসেবা বাবদ চিকিৎসা খরচ পেতে পারেন এবং তার পরিবারের জন্য এমবিবিএস ডাক্তারের পরামর্শ সম্পূর্ণ ফ্রি পাবেন। এছাড়া বীমার মেয়াদ শেষ হওয়ার আগে কোনো গ্রাহক মৃত্যুবরণ করলে তার নমিনীকে চুক্তি অনুযায়ী সমস্ত টাকা পরিশোধ করা হয়। বেঙ্গল ইসলামী লাইফ কথায় নয়, কাজে বিশ্বাসী।”

চেক গ্রহণের পর মরহুমের পরিবারের পক্ষ থেকে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট