
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. ছরোয়ার হোসেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় মুহা. ছরোয়ার হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে এ উৎসব পরিণত হয় আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মিলনমেলায়। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করে।
তিনি আরও বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি যেন উৎসবের আনন্দকে ম্লান করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সমাজ গঠনের বিষয়ে মুহা. ছরোয়ার হোসেন বলেন, একটি সুন্দর, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক, দাঙ্গা-ফ্যাসাদ, কাইজ্জা-বিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ দূর করতে সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন অটুট রেখে একটি উন্নত ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে তিনি সোনাপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সব সনাতন ধর্মাবলম্বীর প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার জীবনে সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি কামনা করেন।