1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্য নিহত, আহত ৪ সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব

সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী সালথা উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সালথা প্রেসক্লাবে উপজেলা যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, হাবিবুর রহমান হাবিব, ফরিদুর রহমান (মেম্বার), যুবদল নেতা মোঃ জসিম মোল্লা সহ নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সাংগঠনিক পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো সুসংহত করা, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাঁদের মতামত ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং তরুণ সমাজকে দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত আইন মেনে কার্যক্রম পরিচালনা এবং সালথা উপজেলার মানুষের প্রত্যাশা ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সামর্থ্য অনুযায়ী সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় যুবদলের নেতারা বলেন, তাঁরা শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না; বরং পরিকল্পিত উদ্যোগ ও দায়িত্বশীল সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন করতে চান। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নেতারা বলেন, সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণমাধ্যম স্থানীয় মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার সম্পর্ক বজায় রাখতে তাঁরা আগ্রহী। সংগঠনের কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন, মতামত কিংবা গঠনমূলক সমালোচনা থাকলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তাঁরা।
এ সময় যুবদলের নেতারা তাঁদের সাংগঠনিক কার্যক্রম, বক্তব্য ও কর্মসূচি সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানাতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার শেষপর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেন। তাঁরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে যুবদলের ভূমিকা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট