1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্য নিহত, আহত ৪ সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ সালথার ফুলবাড়িয়ায় ৩শ’ ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী

হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে আজ রবিবার (২৫ অক্টোবর) রাত ১টার মধ্যে উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের পরিষদ সংলগ্ন ‘উদয় সাগর’ নামক পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহতরা হলো—দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভরলা গ্রামের আল ইমরানের ছেলে মিরাজ (১২) এবং হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের মৃত আবদুল ওহাব সরকারের ছেলে রনক সরকার ওরফে ওমর আলী (১৫)। সম্পর্কে তারা মামা-ভাগিনা।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজ এক সপ্তাহ আগে হরিপুরে তার নানা কুদ্দুস সরকারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুর ২টার দিকে বাবার সঙ্গে পুকুরপাড়ে গিয়ে সে মাছের খাবার দেওয়ার কাজে ব্যবহৃত ড্রামের নৌকায় ওঠার বায়না ধরে। বাবা বারণ করে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। তবে বিকেল ৩টার দিকে সবার অগোচরে মিরাজ তার মামা রনককে নিয়ে পুনরায় পুকুরে যায়। একপর্যায়ে তারা ড্রামের নৌকায় করে পুকুরের মাঝখানে গেলে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়।
​সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে রনকের ব্যবহৃত বাইসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
​এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
​একই পরিবারের দুজনের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে বইছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট