1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্য নিহত, আহত ৪

বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ নুরুল ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসভবনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মোঃ নুরুল ইসলাম বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলতাফ মাতুব্বরের ছেলে। এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাস ও উৎসাহে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিরা তাঁর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মতামত দেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নুরুল ইসলামের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।
এ সময় মোঃ নুরুল ইসলাম বলেন, এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের ভালোবাসা, পরামর্শ ও উৎসাহে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বল্লভদী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট