1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

অন্যায় করে ভয় দেখিয়ে কারো মন জয় করা যায় না- শামা ওবায়েদ রিংকু

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন,  অন্যায় করে ভয় দেখিয়ে কারো মন জয় করা যায় না। মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করতে হয়। হিন্দু -মুসলিম একে অপরের সম্প্রিতীর বন্ধনে আবধ্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের সালথা উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে আমি আমার পক্ষ থেকে যতদূর সম্ভব আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি সালথা উপজেলায় ৪৭টি পূজা মন্ডপে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘন্টা যেন আপনাদের সহযোগিতা নিশ্চিত করতে পারে। যেকোনো সময় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে সেইজন্য আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। কেউ আপনাদের কাছে যে পরিচয়েই হোক চাঁদাবাজী করতে আসে তাহলে তাকে সরাসরি পুলিশের কাছে সোপর্দ করবেন। এই দুর্গাপূজা আমাদের সকলের উৎসব এই সুযোগ নিয়ে যদি আপনাদের কাছে আসে কোন অনৈতিক কাজ করে চাঁদাবাজি করে তাহলে আপনারা আনসার, গ্রাম পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপরেও যদি মনে করেন আমাকে জানানোর সাথে সাথে আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমি ব্যবস্থা নিবো।

তিনি আরও বলেন, কোন অনৈতিক কাজ আপনারা প্রশ্রয় দিবেন না এখানে সে যে দলেরই হোক যদি বিএনপির হয় আমার লোক হয় সালথা উপজেলার মাটিতে হতে দিবো না। আমার বাবা সব সময় সত্যের পথে থেকেছেন ন্যায়ের পথে থেকেছেন এবং উনি মানুষের ভালো করার চেষ্টা করেছেন। উনার সন্তান হিসেবে আমার কর্তব্য আপনাদের পাশে থাকার আমি সব সময় আপনাদের পাশে থেকে যাবো। দুর্গাপূজা না সারা বছর যে কোন সমস্যায় আপনাদের পাশে থাকা আমার দায়িত্ব সেটা আমি করব। আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান, মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট