1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ইদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

রাসিকের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিতে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই টাকা তুলে দের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রথমবারের মতো রাজশাহী পরিচ্ছন্ন কর্মীরা প্রধানমন্ত্রীর ইদ উপহার পেলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করেন,সেই পরিচ্ছন্ন কর্মীদের জন্য ইদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতিপূর্বে কোনদিন এভাবে পরিচ্ছন্নকর্মীদের ইদ উপহার প্রদান করা হয়নি। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি রাজশাহী সিটি করপোরেশনের খালি হাতে আসিনি। তার উপহার নিয়েই এসেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অনেক আশা করে আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন,রাজশাহীকে আরও সুন্দর ও উন্নত করতে হবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ।

রাসিক প্রশাসক বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষষদের জন্য খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। যা সারাদেশের কৃষকদের উপকার হবে।

তিনি আরো বলেন,হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন প্রধানমন্ত্রী। ইনশাল্লাহ আগামী ৫ বছরে ৫ কোটি মানুষকে ফ্যামিল কার্ড প্রদান করা হবে। তিনি ঈমাম, মোয়াজ্জিম, খাদেমদের সম্মানী ভাতা দিয়েছেন। যা ইতোপূর্বে কেউ দেয়নি। প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তার জন্য সকলে দোয়া করবেন।

মাহফুজুর রহমান রিটন বলেন,সিটি করপোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। আমরা অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে নাগরিকদের নাগরিক সেবা প্রদান করবো। রাজশাহী মহানগরবাসী যা চায়, আমরা তা করবো। নগরীর যেসব উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো সমাপ্ত করবো। আগামিতে রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর, সুখী, আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে। একাজে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইদ উপহার পেয়ে খুশি ও উচ্ছ্বসিত রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।

পরিচ্ছন্নতাকর্মী রাজিবুল ইসলাম বলেন,আমি দীর্ঘদিন রাজশাহী সিটি করপোরেশনে চাকরি করছি। চাকরি জীবনে কোনদিন এভাবে অনুদান পাইনি। অনুদান পেয়ে আমরা অনেক খুশি।

পরিচ্ছন্নতা কর্মী মরিয়ম বলেন,ইদে অনেক খরচ। কীভাবে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে ঈদ করবো,এই নিয়ে চিন্তায় ছিলাম। তারপর যখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইদ উপহার পেলাম তখন চিন্তা মুক্ত হলো। এবার ভালোভাবে ইদ করতে পারবো। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যেন এভাবেই আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

পরিচ্ছন্নকর্মী হারুনুর রশীদ বলেন,ইদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। এই অনুদান পরিস্কার-পরিচ্ছন্ন কাজে আমাদের আরও উৎসাহ যোগাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট