1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা

ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২ টায় মধুখালী উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, মো. মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা রেজাউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এসময় উপজেলার ২০০টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৩০০টি পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করা হয়, যা মিলিয়ে মোট ৫ শতাধিক পরিবার এ সহায়তা পায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্নয়ন ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট