1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

আলাইপুর চর থেকে স্পিডবোর্ডে এসে ভেড়ামারায় গ্রামবাসীর উপর গুলিবর্ষণ,আহত ১

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্পিডবোট থেকে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আমিরুল গাইন (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রায়টা বালুঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আমিরুল গাইন ফয়জুল্লাহপুর গ্রামের মৃত জলিল গাইনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তার শরীরে দুটি গুলি লেগেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর চর থেকে একটি স্পিডবোটে করে ৮-১০ জনের একদল অস্ত্রধারী রায়টা পদ্মার তীরে আসে। সম্প্রতি রায়টা বালুঘাট এলাকায় নদীভাঙন তীব্র হওয়ায় গ্রামবাসী বালুবাহী নৌকা চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

স্থানীয়দের অভিযোগ, আলাইপুরের বালু ব্যবসায়ীরা নিজেদের সীমানা ছেড়ে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ভাঙনকবলিত এলাকায় এসে অবৈধভাবে বালু উত্তোলন করছিল,যা নদীভাঙন আরও বাড়িয়ে দিচ্ছিল।এর প্রতিবাদে শনিবার সকালে গ্রামবাসীরা বালুবাহী নৌকা আটকালে স্পিডবোটে আসা অস্ত্রধারীরা গ্রামের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এসময় কৃষক আমিরুল গাইন গুলিবিদ্ধ হন।

এলাকাবাসী আরও অভিযোগ করেন,এই অবৈধ বালু উত্তোলনকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে অশান্তি সৃষ্টি করছে।তারা এর দ্রুত সমাধান চান।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “ঘটনাটি শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একই কথা জানিয়েছেন লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন।তিনিও জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট