1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল, একডালা, বাগাতিপাড়া, নাটোর-এ এক হৃদয়ছোঁয়া ও সুশৃঙ্খল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত পরিচালক মনিরুজ্জামান মিন্টু, যিনি শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে অবিচল থেকে কাজ করে চলেছেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ- মুক্তার হোসেন ও জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তাঁরা স্কুলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসিক, আচারিক ও চারিত্রিক গঠনে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন চাঁদ মোহাম্মদ, যিনি বলেন, একটি শিশুর পরিপূর্ণ বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার গুণগত মান, নৈতিকতা, শিশুর সার্বিক বিকাশে পারিবারিক ভূমিকা, এবং আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বিদ্যালয়ের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়, যা সকলের মাঝে আশার আলো জাগায়।

বিদ্যালয়ের পরিচালক মনিরুজ্জামান মিন্টু বলেন,
আমাদের স্কুলে আরবি, ইসলামিক স্টাডিজ, বাংলা ও ইংরেজি মিডিয়াম- এই তিন ধারার সমন্বয়ে শিক্ষা প্রদান করা হয়, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা আধুনিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে।

তিনি বাগাতিপাড়া উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ প্রতিষ্ঠানটি যাতে আরও উন্নয়নের সুযোগ পায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা একান্ত প্রয়োজন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে,
আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল আগামী দিনে বাগাতিপাড়ার একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে- ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট