1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ পাবনা জেলা কমিটির সভাপতি মহসীন,সা.সম্পা দেলওয়ার

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 

দেশের সর্ববৃহৎ পেশাজীবি সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), পাবনার নবগঠিত জেলা কমিটির সভাপতি হয়েছেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর (সিভিল) মোঃ মহসীন আলী ও পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ দেলওয়ার হোসেন হয়েছেন সাধারণ সম্পাদক।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ উজ্জল হোসেন ও টিএসসির ইন্সট্রাক্টর মীর মোঃ আবু জাফর সহ-সভাপতি, সড়কের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক,অর্থ সম্পাদক ট্রেড ইনস্ট্রাক্টর মোঃ রকিবুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালমান ফারসি সাংগঠনিক সম্পাদক, পানি উন্নয়ন বোর্ডের উ.স.প্রকৌ মোঃ রাজিব হোসাইন চাকুরি বিষয়ক সম্পাদক, টিএসসির জুনিয়র ইনস্ট্রাক্টর মোঃ সুমন হোসেন গ্রন্থগার ও দপ্তর সম্পাদক, ব্যবসায়ী ও ডিইএব নেতা কাজী সাহিদুল ইসলাম জনসংযোগ ও প্রচার সম্পাদক, এফডিইবি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দীন সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুর জাহান খাতুন সমাজ কল্যাণ সম্পাদক, পাবনা পৌরসভার উ.স.প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ডিইএব পাবনার যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল বিশ্বাস তথ্য ও গবেষণা সম্পাদক, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর আফতান সুলতানা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক, টিটিসির চিফ ইনস্ট্রাক্টর মোঃ মনিরুল ইসলাম শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, পলিটেকনিকের জুনি: ইনস্ট্রাক্টর মোঃ উজ্জল হোসেন ছাত্র বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জীবন বীমা কর্পোরেশনের জেলা ম্যানাজার প্রকৌ: মোঃ আতাউর রহমান, এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, বিএমডিএ এর সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল খালেক।

আইডিইবি’র গঠনতন্ত্র অনুযায়ী ০৩ বছরের জন্য জেলা কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়ার নিয়ম কিন্তু ০৫ আগস্টের পরিবর্তিত পরিবেশের কারণে বিগত কমিটির কার্যক্রম অচল হয়ে যায়। স্থমিত কার্যক্রম সচল করার লক্ষ্যে ও নির্বাচন আয়োজন করার মত কোন কমিটি না থাকায় গত ১৬ জুলাই ২০২৫ তারিখে পাবনা জেলা পরিষদের হলরুমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) পাবনা জেলা শাখার আহ্বায়ক প্রকৌ: মো: রকিবুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী জরুরি সভায় মিলিত হোন।

সভায় বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

যাচায়ান্তে আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি ১৯ অক্টোবর ২০২৫ তারিখে আইডিইবি-১১/সাং/২০২৫/১০১৫ স্মারকের প্রেক্ষিতে আগামী ০৩ বছরের জন্য পাবনা জেলা নির্বাহী কমিটি অনুমোদন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট