1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় শহীদ আব্দুল গণি চত্বরে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে আন্দোলনকারীরা ঢাকা–খুলনা মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন। এতে সড়কের তিনদিকে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করলে, যান চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তুষার পাটোয়ারী, শাওন আফ্রিদি শিপন, নাঈম বিশ্বাস, আল আরাফাত ইমন, মিরাজুল ইসলাম মিরাজ, সাজিম, রিজভীসহ অন্যান্যরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে ওসমান হাদি হত্যার প্রতিবাদ জানান।

এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও আপসহীন কণ্ঠ। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। অথচ হত্যার সঙ্গে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা প্রশাসনের চরম ব্যর্থতার পরিচয়।

বক্তারা আরও বলেন, দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট