1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

কনকনে শীতে নাজেহাল ঠাকুরগাঁওয়ের জনজীবন

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি 

পৌষের পনের দিন যেতে না যেতে মাঘ মাস ভাব, হিমালয় পর্বত সন্নিকট উত্তরের জেলা ঠাকুরগাঁও
দু’দিন ধরে হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জেলাবাসীর জীবন-যাত্রা।পশু-পাখিসহ প্রাণিকুলেরও নাকাল অবস্থা। হিমেল হাওয়া আর তীব্র শীতের কারণে খেটে খাওয়া-নিন্ম আয়ের মানুষের বেহালদশা।
উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইছে। আবহাওয়া অফিসের তথ্যমতে আজ মঙ্গলবার (৩১শে ডিসেম্বর ) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ১১.৫ডিগ্রি সেলসিয়াস।

কনকনে শীতে ঠাকুরগাঁও সহ উত্তর জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। অসংখ্য খেটে খাওয়া হতদরিদ্র ও অসহায় মানুষদের বেহালদশা। চরম দুর্ভোগে পৌছেছে তাদের জীবনযাত্রা।
হরিপুর উপজেলার দিন মুজুর কাসেম (৫০) জানান আমি একজন দিন মুজুর মানুষ দিন আনি দিন খাই দুইদিন ধরে কনকনে ঠান্ডায় অবস্থায় কাজে যেতে সমস্যা হচ্ছে।
এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেশি। গত কয়েকদিন ধরে তীব্র শীতের কারনে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীত জনিত রোগে শিশু আক্রান্তের সংখ্যা বেড়েছে। শিশুদের যাতে শীত না লাগে ব্যোপারে সাবধানতা অবলম্বনের জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
শহর থেকে একটু দূরে গ্রামে থাকা ছিন্নমূল, অসহায় ও দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধদের অবস্থা নাকাল।
হতদরিদ্র-ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।
ঘন কুয়াশার কারণে রাস্তার অদূরে কিছুই দেখা যায় না।তাই, দূর্ঘটনা এড়াতে সড়ক,মহা-সড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে চলছে
অন্যদিকে শীতের কারণে জেলা শহরের হকারস মার্কেট এবং অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে শীতার্ত মানুষের ভিড়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট