1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

কুয়াকাটায় ঐতিহ্যবাহী রাস পূজা / মেলা শুরু

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধি, মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

পর্যটন নগরী কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো রাস পূজা ও মেলা ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম কর্তৃপক্ষ। মেলা ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের কয়েক শতাধিক দোকানীরা নানা পন্য সামগ্রী সাজিয়ে বসেছে। রাস পূজা ও মেলা ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে নিরাপত্তায়  মাঠ পর্যায়ে সরব রয়েছে।

এদিকে উৎসবকে ঘিরে কুয়াকাটা আবাসিক হোটেল রিসোর্টে আকারভেদে ৩০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষনা দিয়েছে বলে নিশ্চিত করেছে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ।

সরেজমিন রং তুলির নিপুন ছোয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা। পঞ্জিকা মতে আগামী শুক্রবার (১৫ নভেম্বর) থেকে শুরু হবে পূর্ণিমা। শনিবার ভোররাতে শেষ হবে। তাই পূর্ণিমার এ তিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচন ও পূণ্য লাভের আশায়  পূর্ণিমাতিথীতে নারী-পুরুষরা কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পূণ্যস্নান করবে বলে জানান রাসপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল।

তিনি বলেন, এ বছরও পূর্ণিমা তিথিতে হাজারো তীর্থ যাত্রীদের পদভারে মুখরিত হবে সমুদ্র সৈকত কুয়াকাটা। শুক্রবার   (১৫ নভেম্বর ) সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাতভর চলবে নাম কীর্তন, ভাগবৎ পাঠ ও আরতি। শ্রীকৃষ্ণের লীলা কীর্তনে অংশগ্রহণ করবেন ভারতের কবিতা ঘোষ। থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শনিবার  (১৬ নভেম্বর ) সূর্য উদয়ের আগেই  রাস পূর্ণিমা লগ্ন অনুযায়ী সাগর সৈকত কুয়াকাটায় পাপ মোচনের লাভের আশায় নামবে ভক্তদের ঢল। একই দিন  সৈকতে অনেকেই আবার ভিন্ন ভিন্ন মান্নত করা পূজা দিবেন পুরোহিত এনে। নানা ধর্ম-বর্ণের মানুষও মিলিত হবে রাস পূজা, সমুদ্র স্নানানুষ্ঠানে।

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ জানান, দুদিনব্যাপী রাস মেলা উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকরা হোটেল মোটেল ও রিসোর্টে রাতযাপন করলে ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের পুলিশ সুপার একে আজাদ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের রাস পূজা ও পুণ্যস্নানে আগত পর্যটক ও পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করেছি। সাদা পোষাকে সার্বক্ষণিক টুরিস্ট পুলিশের কঠোর নজরদারি থাকবে।

কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ রবিউল ইসলাম  জানান, রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে ধারণা করছি তিন লক্ষাধিক লোকের সমাগম হবে কুয়াকাটা সৈকতে। মেলা ও পূণ্যস্নানে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও পৌর  প্রশাসনের সমন্বয়ে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক মহিপুর থানা পুলিশ, সেনাবাহিনী, টুরিস্ট পুলিশ এবং গ্রাম পুলিশসহ পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দানে মাঠে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট