1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

কৃষকদল নেতা শহিদুল ইসলামের মুক্তির দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল

রুবেল রানা, ফরিদপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির একাংশ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। এরপর একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, যুবদল নেতা শাহিন মিয়া, শফিকুল ইসলাম সুফি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি জাহিদ মিয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির, যুগ্ন আহবায়ক সজীব মিয়া, ছাত্রদল নেতা মারজানুল ইসলাম নাঈম প্রমুখ। প্রতিবাদ সমাবেশ টি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এম, রুবেল রানা।

প্রতিবাদ সমাবেশ বক্তারা অবিলম্বে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট