1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উদযাপন শুরু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ কুমার এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত উপায়ে মাছ চাষ করলে দেশে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। একই সঙ্গে তারা জেলেদের বাঘাড় মাছ ধরা ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান।

পরে উপজেলায় মাছ চাষে বিশেষ অবদান রাখায় মো. ফারুক দেওয়ান, ঝন্টু কুমার দাশ এবং মোছা. জেসমিন-সহ তিনজন উদ্যোক্তাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট