1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

গোয়ালন্দে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আহত! ড্রামট্রাকে অগ্নিসংযোগ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি বালুবাহী ড্রামট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আলমাস সেক (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।

আহত আলমাস সেক মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়েত হোসেনের ছেলে। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে যায় বলে জানা গেছে। স্থানীয়রা তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আলমাস সেক দৌলতদিয়া ঘাটমুখী যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বালুবাহী ড্রামট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ট্রাকটি আটকিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ততক্ষণে ড্রামট্রাকের সামনের অংশ পুড়ে যায়।

অন্যদিকে আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ রহমান জানান, মোটরসাইকেল ও ক্ষতিগ্রস্ত ড্রামট্রাকটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট