1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহিদদের স্মরনে পটুয়াখালী প্রশাসনের স্মরনসভা —

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

২০২৪ জুলাই- আগস্টে ছাত্র- জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহিদদের স্মরনে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারক হাওলাদারের উপস্থাপনায় জুলাই- আগস্টে ছাত্র- জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহিদদের স্মরনে জেলা প্রশাসন আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. নজরুল ইসলাম লিটু, জেলা জামায়তের নায়েবে আমীর মো. মোশাররফ হোসাইন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, শহিদ হৃদয় তরুয়ার পিতা রতন তরুয়া, শহিদ সাংবাদিক মেহেদী হাসানের মাতা মাহামুদা বেগম, আহত গোলাম রাব্বী, পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সাগর মিয়া, মো. তোফাজ্জেল হোসেন, মো. রিফায়েতসহ অন্যান্য আহতবৃন্দ।

এ স্মরন সভায় পটুয়াখালী জেলায় শহিদ ২৪ পরিবারসহ ১০০ জন আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরন সভায় শহিদ পরিবারের সদস্যগনসহ আহতরা সকল হত্যাকান্ড ও আহত ঘটনার বিচার দাবী করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার বক্তব্যে প্রতিটি হত্যাকান্ডের বিচার হবে নিশ্চয়তা দিয়ে বলেন জুলাই- আগস্টে প্রতিটি গুলির বিচার হবে। শহিদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই- আগস্টে নিহত বীর শহিদদের আমাদের স্মরনে রাখতে হবে। জেলা পর্যায় সকল শহিদদের কবর একই ডিজাইনে কবরস্থান নির্মানে জেলা পরিষদের মাধ্যমে প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতিশীঘ্র তা বাস্তবায়ন হবে। শহিদদের স্মরনে রাখতে তাদের বাড়ির নিকটস্থ সড়ক শহিদদের নামে নামকরন করা হবে। আগামী প্রজন্মের জন্য নিহত পরিবারের ও আহতদের বক্তব্য একত্রিত করে বই ছাপানোর ব্যবস্থা করা হবে। জুলাই ফাউন্ডেশনের সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত শহিদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমান সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। আজ শনিবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিষিদ্ধ সংগঠনে অপতৎপরতার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান জেলা প্রশাসক আরেফীন।
অনুষ্ঠানে শহিদদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিসি বাংলো জামে মসজিদের ইমাম আলহাজ্ব আশ্রাফ আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট