1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় বাউফল উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা ব্রিজ, বাজার, পাবলিক মাঠসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির বলেন,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বারবার বিএনপিকে দোষারোপ করছে এবং মিডিয়া ট্রায়ালের শিকার করছে। ৫ আগস্টের আগেও খুনি হাসিনা একই কৌশল প্রয়োগ করেছে। আমরা লক্ষ্য করছি, এখন আবার বিএনপিকে ফ্যাসিস্ট কায়দায় অভিযুক্ত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের প্রতীক। তাঁর বিরুদ্ধে কটুক্তি মানে দেশের সাধারণ মানুষের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার ওপর আঘাত। জুলাই-আগস্টের আন্দোলন হচ্ছে তার নেতৃত্বে দীর্ঘ সাড়ে ১৫ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল। আমরা বিশ্বাস করি, এই আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হচ্ছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাউফল পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট