1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুর কুশাডাঙ্গায় যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

কুশাডাঙ্গা, ১৮ আগস্ট ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের উদ্যোগে কুশাডাঙ্গায় আজ এক যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুজ্জামান লিটন, এসিস্ট্যান্ট সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার মোঃ সাইফুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা, শামীম উদ্দিন উপজেলা সেক্রেটারি, অন্যান্্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি আ : মান্নান প্রমূখ।

সমাবেশের সভাপতিত্ব করেন মোঃ জিয়াউর রহমান, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামী আন্দোলনের বিজয় তরুণদের হাত ধরেই আসবে।”

বিশেষ অতিথি এবং সভাপতিসহ অন্যান্য বক্তারা তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক, এ স্লোগান কে সামনে রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট