1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

নানা আয়োজনে গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী–২০২৫।

বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় দিনব্যাপী এ প্রদর্শনী।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে, প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি (প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। তিনি র‍্যালির মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে আলোচনা সভা ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হফিজুল ইসলাম প্রমূখ।

দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে অর্ধশতাধিক খামারি অংশ নেন। এখানে স্থান পায় মোট ৩০টি স্টল, যেখানে প্রদর্শিত হয় বিভিন্ন জাতের পশু-পাখি

আধুনিক খামার ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবনী প্রাণিসম্পদ পণ্য দেশীয় জাত সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন উপকরণ প্রদর্শনী মাঠজুড়ে ছিল খামারিদের উদ্যোগ, আধুনিক প্রযুক্তির প্রদর্শনী, আলোচনা সভা ও প্রাণিসম্পদ উন্নয়নে করণীয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট