1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

পটুয়াখালীতে বহিরাগতরা কলেজে ডুকে শিক্ষার্থীকে মারধর বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

পটুয়াখালীতে আব্দুল করিম মৃধা কলেজের ছাত্র মোহাম্মদ মিরাজের উপর বহিরাগতদের আতর্কিত হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে কলেজ শিক্ষার্থীরা এবং আহত মিরাজের সহপাঠীরা।

সোমবার (১৩জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধনে উপস্থিত সকলে কলেজ ক্যাম্পাসে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল ১২’জানুয়ারি-২৫ ইং তারিখ আনুমানিক বেলা সাড়ে বারোটার সময় পটুয়াখালী (এ,কে,এম) করিম মৃধা কলেজে ক্যাম্পাসে কিছু বহিরাগত প্রবেশ করে বিশৃঙ্খলা করলে কলেজ শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে কথারকাটি হয়। কিছুক্ষন পরেই ২০ থেকে ৩০ জন বহিরাগত মিলে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় এতে এইচএসসির দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  মিরাজের মাথায় আঘাত লেগে আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়ে। বহিরবাগতরা মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যায়। পরবর্তীতে কলেজের শিক্ষার্থীরা মিরাজকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। মিরাজের মাথায় গুরুত্নর আঘাত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট