1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

পবিপ্রবিতে ইসলামিক ছাত্র শিবিরের আয়োজনে ইদ সামগ্রী বিতরণ 

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির পবিপ্রবি শাখা কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মুখে প্রায় শতাধিক লোকের মাঝে এই ইদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ৷ এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিপ্রবি শাখার সভাপতি জান্নাতীন নাঈম জীবনসহ শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে  গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, “ছাত্রশিবির আজকে যে আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। এখানে যারা আছি আমরা সকলে একটা পরিবারের মতো। পরিবারে আমরা সকলে মিলে একসাথে ইদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত এই ক্ষুদ্র আয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ছাত্রশিবির বড় পরিসরে সকলের মাঝে এই ইদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।

ছাত্রশিবিরের সভাপতি জান্নাতীন নাঈম জীবন বলেন, “ছাত্রশিবির সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকে, ছাত্রদের পাশে থাকে, ছাত্রদের অধিকার আদায়ের পাশে থাকে। যেহেতু ছাত্রশিবির মূলত ছাত্রদের মাঝে থাকে আর এই ছাত্রদের সবচাইতে বেশি সেবা করে থাকে যে কর্মচারী। সেই কর্মচারীদের নিয়ে ইদ আনন্দ উপভোগ করার জন্য আজকে এই আয়োজন। আমরা আশা রাখি আগামী দিনে আরও বেশি এরকম আয়োজন করতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট