1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ,কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুসারে পাবনা জেলা শাখার আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে অব্যাহত ষড়ষন্ত্রের প্রেক্ষিতে জাতীয় বৃহত্তর স্বার্থে ০৭ (সাত) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ,মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সকাল ১০টায় পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ শুরু হয়।

এসময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম,যুগ্ম-
আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: মোঃ উজ্জল হোসেন,যুগ্ম-আহ্বায়ক ও ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: রকিবুল হাসান,যুগ্ম সদস্য সচিব তানজীল আবেদীন,পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোঃ মহসীন আলী,কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী মোছাঃ সুমাইয়া ইসলাম প্রমুখ।

উক্ত সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ,বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলীগণ,ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলে প্রায় ০২ (দুই) হাজার মানুষের সমাগম হয়।

সমাবেশ শেষে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি এডওয়ার্ড কলেজের সামনে দিয়ে শহরের আব্দুল হামিদ রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট