1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুরে নিজস্ব তত্ত্বাবধানে “কালো সোনা” চাষ করে মোশাররফ তালুকদারের বাজিমাত  পাবনার ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বালিয়াডাঙ্গীতে আলু বোঝাই পাওয়া টলি-পাগলুর সংঘর্ষে আহত ৮,নিহত -১ সালথার দূর্গাপুর গ্রামে পাকা রাস্তার অভাবে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ ভোগান্তিতে গ্রামবাসী তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ফাহিমা খাতুন: নাটোর–নওগাঁ সংরক্ষিত নারী আসনে বিএনপির সম্ভাব্য মুখ পাওনা বেতনের দাবীতে ৫ ঘন্টা চিনিকল বন্ধ উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন মীর সোলাইমান চরভদ্রাসনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সালথা-নগরকান্দায় সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখার আহ্বান: মাওলানা আকরাম আলী ধলা হুজুরের 

ফরিদপুরে নিজস্ব তত্ত্বাবধানে “কালো সোনা” চাষ করে মোশাররফ তালুকদারের বাজিমাত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

ক্ষেতজুড়ে থাকা সাদা ফুল গুলোর ভেতরেই লুকিয়ে আছে লাখ লাখ টাকার কালো সোনা। আর নিজস্ব তত্ত্বাবধানে এই কালো সোনা চাষ করেই বাজিমাত করেছেন মোশারফ তালুকদার। সাদা ফুলের মাঝে কালো সোনার চাষ করে এখন বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তিনি।

একজন সফল কৃষি উদ্যেক্তা ও  ব্যবসায়ী মোশাররফ তালুকদার বলেন, আমাদের সালথা উপজেলা পেঁয়াজের জন্য বিখ্যাত। প্রতিবছর বিভিন্ন অঞ্চল থেকে পেঁয়াজের বীজ কিনে চাষ করতে হয়। তাই প্রতি বছরের ন্যায় এবছর পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কানখড়দি গ্রামে বাৎসরিক চুক্তিতে দুই একর জমি কিনে পেঁয়াজের বীজের চাষ করেছি। বীজের ফুল (কদম) এর গঠন অনেক ভালো আছে। মৌমাছি কম থাকায় কৃত্রিম উপায়ে হাতদিয়ে প্রতিনিয়ত শ্রমিকরা ফুলের পরাগায়নের কাজ করছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে দুই একর জমিতে ১২শো কেজি লাল তীর হাইব্রিড বীজ উৎপাদন হবে। যার মুল্যে সর্বনিম্নে ৬০ লাখ টাকার মতো।

পেঁয়াজ বীজ চাষে খরচের বিষয়ে তিনি বলেন, দুই একর জমিতে বীজ উৎপাদণে প্রায় ২০ লাখ টাকা খরচ হবে। অন্যান্য ফসলের চেয়ে লাভজনক চাষ হলো এই কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজ চাষ।

এদিকে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পেঁয়াজের বীজ উচ্চমূল্যে বিক্রি হওয়ায় ফরিদপুরে একে ‘কালো সোনা’ বলা হয়। বিগত কয়েক বছরে এ অঞ্চলে পেঁয়াজ বীজ চাষে আগ্রহ বেড়েছে। উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও লাভের পরিমাণ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি পেঁয়াজ বীজ চাষে ঝুঁকছেন কৃষকেরা।আবহাওয়া পেঁয়াজ বীজ চাষের অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এ মৌসুমে পেঁয়াজ বীজ উৎপাদনে রেকর্ড গড়তে পারে ফরিদপুরে।

মো: মোশাররফ তালুকদারের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে। তিনি বালিয়া বাজারের একজন ব্যবসায়ী ও কৃষি উদ্যেক্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট