1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর-২ আসন: শেষ সময়েও প্রচারনায় ব্যস্ত মাওলানা আকরাম আলী (ধলা হুজুর) সালথায় ট্রাক মার্কায় ভোট চেয়ে ফারুক ফকিরের লিফলেট বিতরণ বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে: শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের গট্টি ইউনিয়ন ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত  সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথার আটঘর ইউনিয়নে রিকশা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে কোনো আপস নয় সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ভ্রাম্যমান আদালত ফরিদপুর-২ বিএনপি মনোনীত প্রার্থী’র নির্বাচনী ইশতেহার ঘোষনা

ফরিদপুর-২ আসন: শেষ সময়েও প্রচারনায় ব্যস্ত মাওলানা আকরাম আলী (ধলা হুজুর)

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ সময়েও রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন ১১ দলীয় জোটের মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ্ মোঃ আকরাম আলী (ধলা হুজুর)।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে ফরিদপুর-২ আসনের সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা ও হাট-বাজারে, কৃষক শ্রমিক মেহনতী মানুষের নিকট রিকশা মার্কার প্রচারনা করেন ধলা হুজুর।

নির্বাচনী প্রচারনার সময়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সালথা – নগরকান্দা উপজেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এই এলাকার কাইজ্জা-মারামারি বন্ধ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। হিন্দু-মুসলিম সহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে। বেকারত্ব দুর করণের লক্ষ্যে কাজ করা হবে।

সমাজের উন্নয়নের জন্য যুবকদের ভুমিকা অপরিহার্য, আমি নির্বাচিত হতে পারলে যুবসমাজের জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।

তিনি আরো বলেন, আমাদের সালথা – নগরকান্দা উপজেলা কৃষি প্রধান এলাকা, এখানের কৃষকরা নানা ভাবে অবহেলিত । কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে সারের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিয়ে সংসদে কৃষকদের দাবি দাওয়া তুলে ধরতে পারবো। এদেশের চিরাচরিত রুপ হচ্ছে একদল ক্ষমতায় গেলে অন্য দলের মানুষ হামলা- মামলার শিকার হয়। আমরা ক্ষমতায় গেলে এ জুলুম বন্ধ করা হবে। মিথ্যা মামলা, অন্যায়, অত্যাচার বন্ধ করা হবে। সরকার থেকে যা কিছু বরাদ্দ আসবে তার সম্পূর্ণটাই সুষ্ঠুভাবে বল্টন করা হবে। রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সামগ্রিক উন্নয়নে ব্যপক কাজ করা হবে।
এসময়ে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা হুজুরের সঙ্গে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট