1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৪ পালিত

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

ববি প্রতিনিধিঃ

“মাটির যত্নঃ পরমাপ,পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা” স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৪ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও ঢাকা- কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

এরপর দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শ্রেনীকক্ষে “বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বরিশাল বিভাগে মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাব” শীর্ষক পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. জামাল উদ্দীন ও সহকারী অধ্যাপক কাজী মোঃ জাহাঙ্গীর কবীর।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ড. জামাল উদ্দীন বলেন, “স্থায়িত্বশীল উন্নয়ন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মৃত্তিকা স্থায়িত্বশীল উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্য উৎপাদন, জল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য মৃত্তিকার প্রয়োজন। তাই আমাদের মৃত্তিকাকে সুরক্ষিত রাখতে হবে। আমাদের শিক্ষার্থী হিসেবে তোমাদের দায়িত্ব হল, স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য কাজ করা এবং মৃত্তিকা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তোলা।”

উল্লেখ্য , উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে ও মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালের ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট