1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাবলুর রহমান খান ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত দেবগ্রাম ইউনিয়নে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সাইফ রহমানের উদ্যোগে নিউমার্কেটে সাশ্রয়ী বাজার, স্বস্তি সাধারণ মানুষের রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার

বাবলুর রহমান খান ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দক্ষতা, সততা, সার্বিক কর্মতৎপরতা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ অর্জনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মো. বাবলুর রহমান খান বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি জনগণের সেবায় নিজেকে আরও নিয়োজিত রাখব এবং পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট