1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

বালিয়াডাঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে বিডি মেঘনা নিউজের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

সারাদেশে পাঠকপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি মেঘনা নিউজ ২৪–এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
শনিবার (১৭ জানুয়ারি)  দুপুর ১টায় বালিয়াডাঙ্গী উপজেলার অস্থায়ী প্রেসক্লাব (চারণ সাংস্কৃতিক গোষ্ঠী) হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জুলফিকার আলী সাহা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী।
অনুষ্ঠানের শুরুতে বিডি মেঘনা নিউজের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নুর নবী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি. এম. মাহবুবুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আনছার আলী, জামায়াত নেতা মোঃ ইলিয়াসুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব ওয়ানের সভাপতি নবাব আলী, বিডি মেঘনা নিউজ রাণীশংকৈল প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মাজেদুর রহমান হৃদয়সহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সঠিক ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরাই সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন এবং জাতিকে সঠিক পথে পরিচালিত করতে ভূমিকা রাখেন।
তারা আরও বলেন, সাংবাদিকদের কলমই জাতির বিবেক—এই কলম যেন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে।
শেষে বক্তারা বিডি মেঘনা নিউজের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট